1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 9:11 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায়” সিক্ত হয়ে বেলকুচিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন-

Reporter Name
  • Update Time : Tuesday, October 7, 2025,
  • 228 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

“একদিন তুমি পৃথিবী গড়ছো, আজ আমি স্বপ্ন গড়বো— সযত্নে তোমায় রাখবো আগলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫,

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫ ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেলকুচি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান , উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ রায়, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে ,উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের সম্মানিত অভিভাবক,তাঁদের প্রতি যত্ন, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য । নতুন প্রজন্ম যেন প্রবীণদের অবদান ভুলে না যায়— সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিদের মাঝে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। দিবসটিকে ঘিরে পুরো উপজেলা চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন মুহূর্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট