1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:11 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, October 7, 2025,
  • 221 Time View

 

মোঃ রেজাউল করিম ( ব্যুরো চীফ কুমিল্লা)

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজন (২২) চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর মারা গেছেন।
৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি জানান,সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এনামুলের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুজনসহ সাতজন কিশোর আহত হয়। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এলাকাবাসীর সূত্রে আরও জানা যায়, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে কথাকাটাকাটির জেরে ওই সংঘর্ষের সূত্রপাত ঘটে। ওইদিন বিকেলে মনোহরপুর এলাকার কয়েকজন কিশোর অলুয়া মাদ্রাসার সামনে এসে স্থানীয় কিশোরদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুরুতর আহত হন সুজন।

প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার রাতে তিনি মারা যান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান,ঘটনাটি নিয়ে আগে থেকেই মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট