1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:20 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

ঢাকা-সিলেট মহাসড়কে ৩ ঘণ্টা যানজটে আটকা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Wednesday, October 8, 2025,
  • 160 Time View

 

সালমান রহমান আশুগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।

আজ বুধবার সকালে তিনি রেলপথে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করে পুনরায় রওনা দেন। কিন্তু কিছুদূর এগোতেই আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় তীব্র যানজটে আটকে পড়েন তিনি।

সূত্রে জানা গেছে, সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে উপদেষ্টা তিন ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিলেন।

এর আগে, মঙ্গলবার পর্যন্তও আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল।

হাইওয়ে পুলিশের দাবি, উপদেষ্টার সফরকে কেন্দ্র করে তড়িঘড়ি করে শুরু হওয়া অস্থায়ী সংস্কার কাজ, সড়কের খানাখন্দ এবং একপাশে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

স্থানীয়দের অভিযোগ, উপদেষ্টার সফর উপলক্ষে ‘দেখানোর জন্য’ তড়িঘড়ি সংস্কার শুরু করায় সড়ক সরু হয়ে গেছে, ইউটার্ন বন্ধ হয়ে পড়েছে এবং যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে।

একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যানজট এখন ভয়াবহ। রাস্তা সংস্কার না করে বরং আরো বিপদে ফেলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খন্দকার বলেন, ‘অস্থায়ীভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজটি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট