1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:11 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

ফরিদপুরের সালথায় দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Reporter Name
  • Update Time : Wednesday, October 8, 2025,
  • 155 Time View

সাইদ গাজী, সালথা, ফরিদপুর প্রতিনিধি,

ফরিদপুরের সালথায় বসতঘরের সিঁধকেটে ঘরে ঢুকে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ওই যুবককে আটক করে সালথা থানা পুলিশ। আটককৃত রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বসতঘরে সিঁধকেটে ঘরে ঢুকে ওই গৃহবধুকে ধর্ষন করে রিপন।
পরে বিষয়টি জানাজানি হলে সকালে এলাকার লোকজন রিপনকে তার বাড়িতে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। রিপন এলাকার বখাটে যুবক বলে পরিচিত।
ওই গৃহবধুর স্বামী অভিযোগ করে বলেন, আমি কামলা দিতে ৮দিন ধরে বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী দুটি সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলো৷ বখাটে রিপন সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষন করে। এবিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।
সালথা থানার তদন্ত ওসি মোঃ মারুফ হাসান রাসেল বলেন, ঘরের সিঁধকেটে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে রিপনকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট