1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:53 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

রাস্তার ওপরে নির্ভরতা কমিয়ে বিকল্প সেবাকে সহজ করতে হবে

Reporter Name
  • Update Time : Wednesday, October 8, 2025,
  • 186 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আমাদের রাস্তার ওপরে নির্ভরতা কমাতে হবে। বিকল্প হিসেবে ট্রেন ও অন্যান্য সেবাকে আরো সহজ করতে হবে। তাহলেই সড়কে চাপ কম হবে

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সবাই রাস্তা চায়। কেউ এক লেন আছে, সে দুই লেন চায়। কারো দুই লেন আছে, সে চার লেন চায়। আবার কারো চার লেন আছে, সে ছয় লেন চায়। এই রাস্তা করে সমস্যার সমাধান করা যাবে না।

এসময় তিনি ঢাকা-সিলেট মহাসড়কে চলমান যানজট নিয়ে তিনি আরো বলেন, ‘ট্রাফিকের শৃঙ্খলা থাকলে মানুষের সমস্যা হতো না। আমি ফিরেই স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলব, যাতে এখানে ট্রাফিক ব্যবস্থা আরো ভালো করা যায়। ট্রাফিক শৃঙ্খলা থাকলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। পাশাপাশি বর্তমানে সাইট অফিসে ১২ জন কর্মকর্তা সার্বক্ষণিকভাবে অবস্থান করবেন এবং সকল কাজের অগ্রগতি তদারকি করবেন। তারা ঢাকায় অফিস করবেন না। যদি তারা এখানে না থাকেন, আর কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে।

নতুন একটি ফ্লাইওভারের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় যানজট নিরসনের জন্য একটি ফ্লাইওভারের জন্য আমরা কাজ করছি। খুব দ্রুতই তা বাস্তবায়ন হবে।’

এর আগে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে তীব্র যানজটে আটকা পড়েন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অবশেষে বাধ্য হয়ে তিনি প্রথমে হেঁটে ও পরে মোটরসাইকেলে চড়ে পরিদর্শন করতে করতে সরাইল বিশ্বরোড এলাকায় পৌঁছান

এদিন সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইলের বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা হন উপদেষ্টা। কিন্তু বাহাদুরপুর এলাকায় তার গাড়িবহর দীর্ঘ যানজটে আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা যানজটে থাকার পর দুপুর ১টার দিকে তিনি মোটরসাইকেলে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান। এর আগে উপদেষ্টা ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এসে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসেন এবং হোটেল উজানভাটিতে কিছু সময় যাত্রাবিরতি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট