1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:56 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গণভবনের অপচয়ে ছয় বছরের রাজত্ব: নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুকের কমিশন সাম্রাজ্য

Reporter Name
  • Update Time : Wednesday, October 8, 2025,
  • 222 Time View

পর্ব- ০১

গণপূর্ত বিভাগের ভেতর জমে থাকা পচনের গন্ধ এখন প্রকাশ্যে। সেই গন্ধের কেন্দ্রে রয়েছেন বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম ফারুক চৌধুরী, যিনি টানা ছয় বছর ঢাকার গণপূর্ত বিভাগ-২ এ একই পদে থেকে ক্ষমতার রমরমা প্রভাব খাটিয়ে গড়ে তুলেছিলেন দুর্নীতির এক অদম্য সাম্রাজ্য।

অভিযোগের মূল সুর, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাজসজ্জা ও আপ্যায়ন খাতে প্রায় ৫০০ কোটি টাকার অস্বচ্ছ ব্যয়ের পেছনে শাহ আলম ফারুকই ছিলেন মূল কারিগর।

গণপূর্তের ঘুষের বাজারে তার নাম উচ্চারিত হয় “কমিশন কিং” হিসেবে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের ঘনিষ্ঠতা ব্যবহার করে ঠিকাদারদের কাছ থেকে নিয়মিতভাবে ২০ শতাংশ কমিশন আদায় করতেন এই প্রকৌশলী। ঠিকাদারি জগতে তার একক কর্তৃত্বের ফলে সরকারি প্রকল্পের নামেই গড়ে উঠেছিল কমিশন সিন্ডিকেট। যেখানে প্রকল্পের টাকা যেতো রাজনীতি, আত্মীয়তা আর ক্ষমতার দালানে।

ঢাকায় দীর্ঘ মেয়াদে পদ আঁকড়ে রেখে তিনি সরকারি নিয়ম ভেঙে বদলির আদেশকে তুচ্ছ করেছেন। বাগেরহাটে বদলির পরও সপ্তাহে দুই দিনের বেশি অফিসে অনুপস্থিত থেকে ঢাকায় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দফতরে পুনরায় পদায়নের জন্য অবিরাম তদবিরে ব্যস্ত ছিলেন তিনি।

খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল নজরুলের সঙ্গে অদৃশ্য আঁতাতে ২০২৪-২৫ অর্থবছরে শতকরা ৭০ ভাগ টেন্ডার নিয়মবহির্ভূত OTM পদ্ধতিতে আহ্বান করা হয়েছে, যা সরকারি ক্রয়বিধির সরাসরি লঙ্ঘন।

আরও বিস্ময়কর তথ্য মিলেছে, ২০২২-২৩ অর্থবছরে মাত্র দুই দিনের মধ্যে ১০ কোটি টাকার বিল উত্তোলন, ক্লোজড টেন্ডার উন্মুক্তকরণ, এবং ই-জিপি পোর্টালে নথি জালিয়াতির একাধিক প্রমাণ এখনো দৃশ্যমান। গণভবনের সাজসজ্জা ও প্যান্ডেল তৈরির নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

শেখ পরিবারের ঘনিষ্ঠ ঠিকাদার পিয়ারু সর্দারকে ১২ মাসে ১৩ বার বিল প্রদান করে সরকারি অর্থ লোপাটের নজির গড়েছেন তিনি।
পিয়ারুর নাতি তানভীর ও রাজনৈতিক সহচর এ আরাফাতের সহযোগীরা পেয়ে গেছেন কোটি কোটি টাকার কাজ। যেখানে মান, প্রক্রিয়া বা স্বচ্ছতার কোনো ছিটেফোঁটাও ছিল না। অভিযোগ আরও আছে, শাহ আলম ফারুক ঢাকায় একাধিক বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, কুমিল্লায় ২৩ একর জমি, এবং নাম-বেনামে শত শত কোটি টাকার ব্যাংক ব্যালান্স অর্জন করেছেন।

বদলির পরও নিয়মিত অফিসে না গিয়েও ভুয়া ডিউটি রিপোর্ট তৈরি করে সরকারি অর্থ লোপাটের মতো জঘন্য অপরাধের অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে। প্রাক্কলন অনুমোদনের আগেই দরপত্র আহ্বান, ঘনিষ্ঠ ঠিকাদারদের লাভবান করা এবং ঢাকায় পুনঃপদায়নের জন্য রাজনৈতিক মহলে তদবির চালানো। সব মিলিয়ে শাহ আলম ফারুক এখন গণপূর্ত বিভাগের দুর্নীতির প্রতীকে পরিণত।
প্রতিবেদকের হাতে আসা সরকারি নথি, ই-জিপি রেকর্ড ও অভ্যন্তরীণ সূত্রের তথ্যে স্পষ্ট, শাহ আলম ফারুকের ক্ষমতার ছায়ায় ঢাকা গণপূর্ত বিভাগে দুর্নীতি এক অদৃশ্য রাষ্ট্রব্যবস্থায় পরিণত হয়েছিল।

এ বিষয়ে কথা হলে নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম ফারুক চৌধুরী অভিযোগগুলো অস্বীকার করেন।

চলবে….

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট