1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:29 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

পটুয়াখালীতে শিশু বিবাহ ও নির্যাতন রোধে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Thursday, October 9, 2025,
  • 170 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- “পার করেছি আঠোরো, পেরিয়ে যাব পাহাড়ও”  এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত।

বৃহষ্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলার মধুমতি হলে ব্র্যাকের সহায়তায়  সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) পটুয়াখালী সদর আয়োজনে  স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান  সম্পন্ন হয়েছে।

ব্র্যাক পটুয়াখালী জেলা সমন্বয়ক নেফাজউদ্দিন এর সভাপতিত্বে ও ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) এস এম শরিফুল আলমের সঞ্চালনায় স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি  ব্র্যাক পটুয়াখালী জেলার সমন্বয়ক
নেফাজউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে. এম শহিদুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো.খাইরুল ইসলাম, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন বাচ্চু। অংশগ্রহনকারীদের মধ্য বক্তব্য রাখেন খলিশাখালী স্বপ্নসারথী কিশোরী স্বর্না দেবনাথ ইটবাড়িয়া স্বপ্নসারথী কিশোরী মোসাঃ খুকুমনি। এ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৯ জন স্বপ্নসারথী কিশোরী উপস্থিত ছিলেন।

বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, শিশু পাচার রোধ, শিশু বিবাহ রোধ, শিশুদের আইনি সেবা পেতে সহায়তাসহ সামাজিক সুরক্ষা সেবা পেতে সহায়তা করার জন্য   বিশেষ ভূমিকার জন্য স্বপ্নসারথী কিশোরীদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি।

প্রধান অতিথি ইফফাত আরা জামান উর্মি শিশু সুরক্ষায় সেবা পেতে হেল্পলাইন ১০৯৮ নম্বরে ফোন দেয়ার জন্য উপস্থিত কিশোরীদেরসহ সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, শিশু বিবাহ ব্যক্তিজীবন, পরিবার ও সমাজে দুর্ভোগ ও অশান্তির সৃষ্টি হয়। তাই বাল্য বিবাহ বন্ধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ সমাজের শিশু,  কিশোর, নারী- পুরুষ সবাইকে একযোগে কাজ করার কথাও বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট