1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:39 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

তারুণ্যের অহংকার তারেক রহমানের বার্তা বাহক হয়ে রাষ্ট্রসংস্কারের ৩১ তফা নিয়ে তারুণ্যের প্রতীক মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভর গণসংযোগে মুখর জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ)

Reporter Name
  • Update Time : Thursday, October 9, 2025,
  • 345 Time View

 

স্টাফ রিপোর্টার সোহেল রানা

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) আসনের রাজনৈতিক অঙ্গন। ইতোমধ্যেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজকর্মী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ দিনরাত দ্বারে দ্বারে ঘুরে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, গ্রাম ও ওয়ার্ডে ছুটে যাচ্ছেন শুভ। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন, জানছেন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা। তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা লক্ষ করা যাচ্ছে। ‘তারুণ্যের প্রতীক’ হিসেবে পরিচিতি পাওয়া এই নেতা স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষার প্রসার ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।

জনগণের সাথে কথা বলার সময় শুভ বলেন, “আমি রাজনীতি করি জনগণের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে। জামালপুর-৩ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ সমর্থন করেন, তাহলে এই আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শুভর প্রতি ব্যাপক আশাবাদ ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই বলছেন, “শুভ একজন পরিচ্ছন্ন তরুণ নেতা। দলে তাঁর গ্রহণযোগ্যতা যেমন আছে, তেমনি সাধারণ মানুষের কাছেও তিনি জনপ্রিয়।”
তিনি বৃহস্পতিবার জামালপুর ৩ মাদারগঞ্জ ও মেলান্দহ ভোটার ঢাকায় কর্মজীবী মানুষের দ্বারে দ্বার গিয়ে দোয়া ও আশীর্বাদ নিয়েছেন । মাদারগঞ্জ ও মেলান্দহ লোকজনের কাছে অনেক সাড়া পেয়েছেন।
আগামী জাতীয় নির্বাচনে জামালপুর-৩ আসনটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে এখানে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বাড়ছে।

বিএনপির মনোনয়ন পেলে মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ কি পারবেন এই আসনটি পুনরুদ্ধার করতে? এখন শুধু সময়ের অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট