1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:46 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে র‍্যাব-৮ মিনিবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -তিন আহত -৩০।

Reporter Name
  • Update Time : Saturday, October 11, 2025,
  • 221 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:-  পটুয়াখালীতে র‍্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। নিহতরা হলো শিশু পিয়াম-(০২),র‍্যাবের ওই মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩) ও আফরোজা (৩৫) নামের এক নারী।

শনিবার সকাল সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি পরিবহন নামের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসতেছিলো। আর র‍্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিলো। এসময় ফুতল্লা নামক স্থানে পৌছলে ওই বাস এবং মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শিশু পিয়ামকে মৃত ঘোষনা করেন। আর র‍্যাবের ওই গাড়ি চালক আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টমেন্টে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষনা করা হয়।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, লাশ উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। সড়কের চলাচল স্বাভাবিক করতে গাড়ি দুটো সড়িয়ে নেয়ার জন্য পটুয়াখালী থেকে উদ্ধার রেকার পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট