1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:41 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

৪ পুলিশকে আহত  ও বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন- বিক্ষোভ মিছিল।

Reporter Name
  • Update Time : Saturday, October 11, 2025,
  • 156 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর লোহালিয়ায় দুধর্ষ  সন্ত্রাসী ধর্ষনসহ একাধিক সন্ত্রাসী মামলার আসামী সোহাগ মাঝি গং কর্তৃক  সশস্ত্র হামলা করে ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল মৃধাকে হত্যার চেষ্টায় রক্তাক্ত জখম  এবং ৪ জন পুলিশ আহত ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে শত শত নারী- পুরুষের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় পালপাড়া বাজারে মানববন্ধন বিক্ষোভ সমাবেশে দুধর্ষ সন্ত্রাসী ধর্ষন সহ একাধিক মামলার আসামী সোহাগ মাঝিকেসহ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক  শাস্তি ফাঁসি দাবী করে বক্তব্য রাখেন ভিকটিম মফিজুল মৃধার বৃদ্ধ মাতা আকলিমা বেগম, বোন সোনিয়া আক্তার, লোহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জুলকার, লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন মৃধা, সাধারন সম্পাদক আঃ ছালাম সিকদার, প্রচার সম্পাদক এ্যাডভোকেট বশির মৃধা,  সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম সিকদার, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ  আলাউদ্দিন খান, ইউপি সদস্য আলতাফ হোসেন মৃধা, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল সরদার, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন, সদর উপজেলা ছাত্রদল নেতা জুলহাস মোল্লা প্রমুখ।

দুইঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এলাকাবাসী।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতে পালপাড়া বাজারে উল্লেখিত ধর্ষন মামলাসহ একাধিক মামলার আসামী সোহাগ মাঝি ও তার অনুসারী ৩০ থেকে ৪০ জনের একটি  সশস্ত্র সন্ত্রাসী দল, ধর্ষন মামলার সাক্ষী লোহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মফিজুল মৃধাকে হত্যার উদ্দেশ্যে ধাড়ালো অস্ত্র রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধাড়ালো  অস্ত্রশস্ত্র নিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানার  বিট অফিসার এসআই রাসেল, এএসআই জহিরুল ইসলাম, এএসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছামাত্র সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালিয়ে  ৪জন পুলিশকে রক্তাক্ত জখম করে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে সন্ত্রাসী তান্ডব চালায়। এ সময় অন্য পুলিশ সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঐ রাতেই পুলিশ ও র‍্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় পুলিশের পক্ষে আহত এসআই রাসেল মাহমুদ বাদী হয়ে সোহাগ মাঝিকে ১ নং আসামীকরে ২৬ জনকে চিহ্নিত করে  এবং ভিকটিম মফিজুল মৃধার মা আকলিমা বেগম বাদী হয়ে সোহাগ মাঝিকে প্রধান আসামী করে  ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
উক্ত ঘটনায় এলাকায় জনমনে  চরম ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট