1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:13 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

কালিহাতীতে হিন্দু বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে,ওয়ার্ড বিএনপি নেতা বহিস্কার

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025,
  • 188 Time View

 

শুভ সাহা:
টাঙ্গাইলের কালিহাতীতে হিন্দু ১৮ বছর বয়সী এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সরজমিনেঘুরে জানাগেছে,ধর্ষণের পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তি নারান্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর জেলা বিএনপি তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে। বর্তমানে তিনি পলাতক।

স্থানীয়রা জানান,প্রতিবন্ধী কিশোরী ও ইসমাইলের বাড়ি পাশাপাশি।গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করে ইসমাইল।চরম ভয়ের কারনে ঘটনাটি কাউকে জানাননি মেয়েটি। তবে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহের কবলে এবং চাপের বশিভূত হয়ে সমস্ত ঘটনা লিখে ও ইশারায় জানায় মেয়েটি।

ভুক্তভোগীর পরিবারবর্গ জানান, আমাদের বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। বড় হয়ে কিছু করার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন শেষ করে দিয়েছে ইসমাইল। সে আমাদের সম্মানও নষ্ট করেছে।আমরা তার উপযুক্ত সর্বোচ্চ শাস্তি চাই।

এ ব্যাপারে,কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নীরু ব্যানার্জি ও সদস্য সচিব মানিক ভট্টাচার্য বলেন,ঘটনাটি নিন্দনীয় ও লজ্জাজনক। এ ধরনের অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।সহপাঠী ও এলাকাবাসীরা দ্রুত দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। শনিবার মেয়েটির মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ড করা হবে। কালিহাতী থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য,এদিকে শুক্রবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ইসমাইল হোসেনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট