1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:40 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গাজীপুরে টাইফয়েড জ্বরের  টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন 

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025,
  • 233 Time View

 

মোঃ হাইইউ উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইফয়েড জ্বরের  টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ) সকালে শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়
এ সময় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সভাপতি ডাক্তার সাইদুর ইসলাম সেলিম।
সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, প্রদান সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মুশফিকা হাসনিন  চৌধুরী, প্রধান নগর পরিকল্পবিদ ডক্টর সায়েকা বিনতে আলম, সারভিলেন্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিস (বিশ্বস্বাস্থ্য সংস্থা) ডাক্তার মাহবুবা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অভিভাবকবৃন্দ।
ডাক্তার মোঃ রহমত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন ও টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট