1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:29 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নড়াইলে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি উত্থাপন

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025,
  • 134 Time View

 

স্টাফ রিপোর্টার:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।

বক্তব্যে জেলা আমির আতাউর রহমান বাচ্চু বলেন, “জুলাই জাতীয় সনদের আলোকে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।”

বক্তব্য শেষে জামায়াত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন। পরে জেলা প্রশাসক বরাবর ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপির ৫ দফা প্রধান দাবি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকারি আদেশ জারি ও গণভোট আয়োজন।উভয় কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সবার জন্য নিশ্চিত করা। বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।স্বৈরাচারী সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

নেতারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট