1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:02 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

দেশজুড়ে প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু!

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025,
  • 150 Time View

পুলক কুমার ঘোষ , স্টাফ রিপোর্টার।

সারা দেশে প্রথমবারের মতো একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। দেশের ইতিহাসে এই প্রথম ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে এক মাসব্যাপী এই টিকাদান ক্যাম্পেইন চলছে সারাদেশে।
এরই অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) নড়াইলের কালিয়া উপজেলার ৩৫ নং জোকা বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডাঃ মোঃ সোয়াইব।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMO ডাঃ পার্থ প্রতিম বিশ্বাস, MODC ডাঃ মোঃ তাজ মল্লিক, MTPPI নিতিশ কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজান মিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা রাণি দাসসহ স্থানীয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে ডাঃ মোঃ সোয়াইব বলেন,
“কালিয়া উপজেলায় মোট ৫৭ হাজার ৯৫৭ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। আগামী ১০ দিন স্কুল পর্যায়ে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি ক্লিনিকগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে। টাইফয়েডের টিকা সর্বস্তরে পৌঁছাতে হলে ব্যাপক প্রচারণা দরকার। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।”
টিকা নিতে এসে শিক্ষার্থীদের মাঝে প্রথমে কিছুটা ভয় দেখা গেলেও টিকা গ্রহণের পর তারা স্বস্তি প্রকাশ করে। অন্যদিকে, অভিভাবকেরাও সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এক মাসব্যাপী এই জাতীয় ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডজনিত জটিল রোগ থেকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট