1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:02 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

পটুয়াখালী সদর উপজেলাসহ ৮টি উপজেলায় ২৪৩৭ টি কেন্দ্রে টাইফয়েড টিকাদান শুরু।

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025,
  • 224 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- সারাদেশের ন্যায় পটুয়াখালী  সদর উপজেলাসহ জেলার ৮ টি উপজেলায়  শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি। এ কর্মসূচির আওতায় সদর উপজেলায় ৮০ হাজার ১২০জনসহ জেলায় ৪ লাখ ৮০ হাজার ২৭৮ জন শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

রবিবার ১২ অক্টোবর সকাল ৯ টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিনামূল্যে টাইফয়েড  টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক আসমা আক্তার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. মহিউদ্দিন আল মাসুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  এন এম নাহিদ আল রাকিব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, জেলা  স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বিশ্বাস, জেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক আল আমিনসহ অন্যান্য স্বাস্থ্য কর্মী।

জেলায় ২৪৩৭  টি কেন্দ্রে  প্রতিকেন্দ্রে ৫ জন করে মোট ১২,১৮৫ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রমে নিয়োজিত আছেন বলে সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া জানান।

এ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এই টিকার মাধ্যমে আমাদের শিশু-কিশোররা এ রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। স্বাস্থ্য  ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের  এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমাদের  সবাইকে একযোগে  সহযোগিতা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট