1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:09 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

রূপসায় সাংবাদিক ইউশা মোল্লাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ,মারাত্মক জখম নিয়ে হাসপাতালে ভর্তি।

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025,
  • 223 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার রূপসা প্রতিনিধি ইউশা মোল্লা সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় কারনে ক্ষিপ্ত হয়ে ১২ অক্টোবর সকালে তার মোটরসাইকেলের গতিরোধ করে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
জানা যায় রূপসা উপজেলার চাঁদপুর গ্রামে সুইচ গেটের পাশে ওয়াপদার জায়গায় লোকমান নামে একজন দোকানঘর তুলতে যাওয়ায় বিবাদ সৃষ্টি হয়। ১১ অক্টোবর শনিবার সরজমিন তদন্তে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বাবর আলী আসলে লোকমান ইউশা মোল্লা কে ফোন দেয়। তখন ইউশা মোল্লা সেখানে গিয়ে সংবাদ সংগ্রহের জন্য মূল তথ্য বের করতে অফিসারের সাথে কথা বলে এতে প্রতিপক্ষ শহিদুল ও ইমদাদুলের ক্ষোভের সৃষ্টি হয়। ১২ অক্টোবর রবিবার ইউশা মোল্লা সহ তার ভাইপো একটি জমি বায়না করার উদ্দেশ্যে ২ লাখ টাকা ও জমির কাগজপত্র নিয়ে মোটরসাইকেল করে বাড়ী থেকে বের হলে শহিদুল ও ইমদাদুল তাদের ক্ষোভ-কে পুজি করে পুর্ব পরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেলের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথায়, হাতে, পায়ে বিভিন্ন জায়গায় আঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরবর্তিতে তার পরিবার তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে ইউশা মোল্লার সাথে কথা হলে তিনি জানান তাকে হত্যার উদ্দেশ্যেই এ কাজ করেছে দুর্বৃত্তরা । তারা শুধু মেরেই ক্ষান্ত হয়নি সাথে থাকা ২ লক্ষ টাকা এবং কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় শহিদুল ও ইমদাদুল যখন আমাকে মারছিল তখন পিয়ার বেগম রড এগিয়ে দিচ্ছিল। এরা সন্ত্রাসী ও খুবই হিংস্র প্রকৃতির। তাদের স্বার্থের কারনে দুই বছর আগে তাদের আপন বড় ভাই কে তারা হত্যা করেছিল।
এ ব্যাপারে ইউশা মোল্লার পরিবার রূপসা থানায় অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট