1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:02 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

রেললাইনে রহস্যময় মৃত্যু: লোহাগড়ায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025,
  • 159 Time View

 

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে রিয়াজুল ইসলাম (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায়।

নিহত রিয়াজুল ইসলাম মুচড়া উত্তরপাড়া গ্রামের ফজলুল হক মোল্যার ছেলে এবং সাত ভাইয়ের মধ্যে সবার ছোট।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ওই যুবককে রেললাইনে বসে থাকতে দেখা যায়। কিছু সময় পর বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন চলে গেলে, রেললাইনের পাশে রিয়াজুলের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

রিয়াজুল আত্মহত্যা করেছেন নাকি এটি কোনো দুর্ঘটনা, তা এখনও নির্ধারিত হয়নি। পরিদর্শক অজিত কুমার রায় জানান, রেললাইনে হওয়ায় রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট