1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:02 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : Monday, October 13, 2025,
  • 202 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে টাঙ্গাইলের যমুনা গোলচত্বর এলাকায় যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়, যা প্রায় ঘন্টাক্ষানেক স্থায়ী হয়।

স্থানীয়রা জানান, যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে শতাধিক মানুষ জড় হতে থাকে। পরে তারা মহাসড়কে নেমে আসেন এবং টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় অন্তর্ভুক্ত রাখার দাবিতে স্লোগান দেন। এ সময়, মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

এ বিষয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত দুইদিন যাবৎ জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮৭ ও ১৮৮ নাম্বার পৃষ্ঠায় বিভাগের প্রস্তাবিত মানচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, টাঙ্গাইলবাসীর মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। এরপর থেকেই টাঙ্গাইলকে ঢাকা বিভাগের অধীনে রাখার দাবি জানিয়ে আসছেন জেলার বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট