1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:32 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Monday, October 13, 2025,
  • 129 Time View

 

সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের একটি আবাসিক মাদ্রাসায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে উলিপুরের মাটিয়াল এলাকায় মাটিয়াল লোকাল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন সাজেদুল ইসলাম সাগর, মেহেদী হাসান মানিক, আকরামুল ইসলাম সাদ্দামসহ সংগঠনের সদস্য ও এলাকার শতাধিক মানুষ।

বক্তারা বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক যদি এমন জঘন্য অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে সমাজে আর কোনো নিরাপত্তা থাকবে না। এ ধরনের শিক্ষকরা ইসলামের নাম ভাঙিয়ে ধর্ম ও মানবতাকে কলঙ্কিত করছেন।”

তারা আরও বলেন, “একজন শিক্ষক শুধু জ্ঞান নয়, নৈতিকতারও প্রতীক। অথচ আজ তিনি সেই পবিত্র অবস্থানকে কলঙ্কিত করেছেন। এই ঘৃণ্য অপরাধের বিচার দ্রুত ও দৃষ্টান্তমূলক না হলে এমন ঘটনা বারবার ঘটবে।”

বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, “যদি রক্ষকরাই ভক্ষকে পরিণত হয়, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা ধর্ষকের ফাঁসি চাই যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধের সাহস না পায়।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট