1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:01 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

মুরাদনগরে রহিমপুর এতিমখানায় ২৬ হাফেজকে দস্তারবন্দী প্রদান।

Reporter Name
  • Update Time : Monday, October 13, 2025,
  • 207 Time View

 

মুরাদনগর (কুমিল্লা), প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রহিমপুর জামিয়া হেজাজিয়া দারুল আরকাম – রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র হিফজুল কুরআন সম্পন্নকারী ২৬ জন ছাত্রকে দস্তারবন্দী (সম্মানসূচক পাগড়ি) প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে এতিমখানা মাঠে আয়োজিত এক মনোমুগ্ধকর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এই দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি ও হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পার্টাইয়ারী।সভাপতিত্ব করেন জাতীয় সমাজকল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হাফেজ আমান উল্লাহ। দস্তারবন্দী পরিয়ে দেন প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা মাহবুব এলাহী। অনুষ্ঠান পরিচালনা করেন এতিমখানার মহাপরিচালক কাজী মুহাম্মদ লােকমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, এতিমখানার প্রতিষ্ঠাতার নাতি ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, মেজর (অব.) এ.কে.এম. হাফিজ আহমদ, মাওলানা হাবিবুর রহমান হেলালী, মাদ্রাসার প্রাক্তন ছাত্র ইব্রাহিম খলিল ও মাওলানা আমির হােসান প্রমুখ।

বক্তারা বলেন, হাফেজরা সমাজের গর্ব ও ইসলামের আলোকবর্তিকা। তারা আল্লাহর পবিত্র বাণী মুখস্থ করে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বক্তারা হাফেজ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন এবং ইসলামের সঠিক শিক্ষা ও কুরআনের প্রচার-প্রসারে তাদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে রহিমপুর হজাজিয়া মাদ্রাসা আবারও প্রমাণ করল—মুরাদনগরে দ্বীনি শিক্ষার প্রসারে তাদের অবদান অনন্য ও সুপ্রতিষ্ঠিত।

১৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট