1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:14 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা) এর কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025,
  • 180 Time View

 

বিশেষ প্রতিনিধি: রাকিবুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা)-এর স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ কদম মোবারক মসজিদ কমপ্লেক্সের তৃতীয় তলায় এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেকার উপদেষ্টামণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট (অব.) ইলিয়াছ কামরু, সহ-সভাপতি ড. মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ ওবাদুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদের, অর্থ সম্পাদক গোলাম সরোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক রনি পাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ মেহেবুব আলী, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. রিয়াজুল হক, সহ অর্থ সম্পাদক মো. তারেকুল ইসলাম এবং জনসংযোগ উপকমিটির সদস্য আবদুল আজিজ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য এ কে এম মনজুরুল হক, কার্যকরী সদস্য গাজী লোকমান হাসান, মহিলা কলেজের এক্স-সিইউও নাসরিন আকতার, এমইএস কলেজ প্লাটুন ইনচার্জ নুর, মো. ইব্রাহিম, শরফুদ্দীন জীবনসহ প্রাক্তন ও বর্তমান ক্যাডেটবৃন্দ।

কার্যালয় উদ্বোধনের পর অক্টোবর মাসের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী কার্যক্রম হিসেবে ফুটসাল টুর্নামেন্ট আয়োজন, মহান বিজয় দিবস উদযাপন, শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচি এবং সদস্যদের মাসিক চাঁদার হার নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সামাজিক অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট