1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:02 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

কটিয়াদিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025,
  • 195 Time View

 

সৈয়দ মহসিন, কটিয়াদি ( কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

সারাদেশে শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবী আদায়ের চলমান আন্দোলনের অংশ হিসেবে এবং ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে কটিয়াদি উপজেলার ফেকামারা কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মো. কাজল মিয়াসহ শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

১৪ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ৩ দফা দাবী দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় কটিয়াদি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট