1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:36 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

বিএনপি ক্ষমতায় যেতে পারলে নারীর নিরাপত্তা-মর্যাদা প্রতিষ্ঠা এবং নারীর ভাগ্যন্নয়নে কাজ করবে,রূপসায় কর্মী সভায় হেলাল।

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025,
  • 182 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) :কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন জামায়াতে ইসলামী ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছে। তারা জান্নাতের টিকিটের কথা বলে ঘরে ঘরে ভোট প্রার্থনা করছে। নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত জেনে প্রচলিত পদ্ধতিকে উপেক্ষা করে আমজনতা যে পদ্ধতি বুঝে না সেই পদ্ধতিতে নির্বাচন দাবী করছে। তিনি বলেন বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই পুরুষের থেকে নারীর ভোট বেশি পেয়েছে। বিএনপির শাসনামলে নারীর জীবনমান উন্নয়নে বিএনপি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলো। নারীদের জন্য চালু করা হয়েছিলো অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারলে নারীর নিরাপত্তা-মর্যাদা প্রতিষ্ঠা এবং নারীর ভাগ্যন্নয়নে কাজ করবে। তিনি মহিলা দল কর্মীদের উদ্দেশ্য করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা গ্রামে-শহরে তৃনমুল পর্যায়ের নারীদের কাছে গিয়ে আপনাদের ছড়িয়ে দিতে হবে।
তিনি আজ ১৪-ই অক্টোবর (মঙ্গলবার) বিকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ১,২,৩,৪,৫ ওয়ার্ড মহিলাদলের আয়োজনে নির্বাচনী জনসভায় রূপসা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম।
রূপসা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রুখছানা বেগমের সভাপতিত্বে ও উপজেলা যুবমহিলা দলের সদস্য সচিব শারমিন আক্তার আঁখির পরিচালনায় বক্তৃতা করেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা বেগম,মহিলাদল নেত্রী আখিনুর বেগম,সুলতানা বেগম,নাদিরা সুলতানা শিখা,সোনিয়া আক্তার লিজা, হালিমা সাদিয়া, হেলেনা বেগম,নাসরিন সুলতানা,খায়রুন নাহার,ময়না বেগম,বৃষ্টি আক্তার,শিল্পী বেগম।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজ হোসেন,এম এ সালাম,আছফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক ইলিয়াজ হোসেন,হুমায়ূন কবীর, রবিউল ইসলাম রবি,আনসার আলী বিশ্বাস,নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম,বিএনপি নেতা মিকাইল বিশ্বাস,আঃ বারেক শেখ,শাহ আলম ভূইয়া, মাসুম বিল্লাহ,আরিফ মোল্যা,শামীম হাসান,ইউনুছ গাজী, শাহজামান প্রিন্স, জালাল হাওলাদার,আতাহার গাজী, লাভলু শেখ, ওসমান গনী,সাইফুল্লাহ তুহিন,এসএম দেলোয়ার,জান্নাতুন নাঈম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট