1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:35 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

হাত ধোয়ার নায়ক হোন”—কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 219 Time View

পুলক কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার

‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নড়াইলের কালিয়ায়। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে রঙিন র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শেখানো হয়। স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার এই আয়োজনে অংশ নেয় শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনেক সময় মানুষের মধ্যে রোগজীবাণু স্থানান্তরের মাধ্যম হয়ে ওঠে হাত, তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব অনস্বীকার্য। আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে উঠুক।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসেবে দেখতে চাই। তারা যেন সুস্থভাবে বেড়ে ওঠে, সেই লক্ষ্যে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালিদ আহম্মেদ ওসমানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাম ফয়জুল করিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট