1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:28 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে পটুয়াখালীতে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা।

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 214 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগে দুই ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। থানায় অভিযোগ না নেওয়ায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

গত ৭ অক্টোবর পটুয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আমলী) আদালতে মামলাটি দায়ের করেন আউলিয়াপুর ইউনিয়নের বড় আউলিয়াপুর এলাকার আবু জাফর (৪৫)। মামলায় মোট ছয়জন সাক্ষী রাখা হয়েছে।
আসামিরা হলেন বড় আউলিয়াপুর এলাকার মো. হেলাল মৃধা (৩২) ও মো. বেল্লাল মৃধা (৩৬), পিতা আবদুল কুদ্দুস মৃধা। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। সম্প্রতি বাদী তাঁদের পাশের সাত শতাংশ জমি ক্রয় করলে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গত ৩ অক্টোবর বিকেলে ইপিজেড সংলগ্ন এলাকায় তাঁদের ওপর দা, রামদা, লাঠি ও জিআই পাইপ দিয়ে হামলা চালানো হয়।
এ সময় বাদীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা ও তাঁর স্ত্রীর গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন (মূল্য এক লাখ ৬০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে থানায় অভিযোগ দেন বাদী, কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৪১, ৩৮৫, ৩৮৭, ৩৭৯ ও ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়।

আবু জাফর বলেন, “আমি নিরীহ মানুষ। আসামিরা এলাকায় প্রভাবশালী। থানায় মামলা না নেওয়ায় আদালতের আশ্রয় নিয়েছি। আমি ন্যায়বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট