1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:36 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

চার মামলায় গ্রেপ্তার দেখানো সাবেক এমপি মুক্তি জেল হাজতে

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 191 Time View

 

স্টাফ রিপোর্টার:

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে চারটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নড়াইলের আমলী আদালতের বিচারক তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার জি.আর মামলা নম্বর ৬৩/২৪ ও ৬১/২৪ এবং কালিয়া থানার জি.আর মামলা নম্বর ১২৪/২৪ ও ১৪৩/২৪—এই চার মামলায় মুক্তিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় কবিরুল হক মুক্তিকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। পরদিন সকালে আদালতে হাজির করা হয় তাকে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী সাবেক এমপি মুক্তিকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট