1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:29 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

রাণীশংকৈলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 145 Time View

 

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিহার রঞ্জন রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, আনোয়ারুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও কৃষকগণ।

বক্তারা বলেন, “পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে।”
এ বছর বসতবাড়ি পর্যায়ে শাকসবজির বীজ ২০০ জন এবং আবাদি জমিতে সবজির বীজ ও সার ৩৫০ জন কৃষককে বিনামূল্যে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট