1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:50 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

লৌহজংয়ে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

Reporter Name
  • Update Time : Friday, October 17, 2025,
  • 213 Time View

 

ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের নিচতলায় এ জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও লৌহজং উপজেলা জাকের পার্টি
যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে ও জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ফয়সাল ও হলদিয়া ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক মো.মোফাছেল সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মোহাম্মদ জাকির হোসেন জামি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মাওলা রতন, ঢাকা মহানগর (দক্ষিন) খিলগাঁও থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও লৌহজং উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান লিটু, লৌহজং উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোহাম্মদ আমির হোসেন, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও লৌহজং উপজেলা জাকের পার্টির যুগ্ন সাধারন সম্পাদক দেওয়ান মোহাম্মদ নাঈমুর রহমান রমজান, মহিলা ফ্রন্টের মোসাম্মদ রিনা ইসলাম, মো. নয়ন তালুকদার, মোহাম্মদ তুষার আহমেদ কুতুব, মো.শুভ আহমেদ প্রমুখ।

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে মূল সংগঠন জাকের পার্টির পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

জনসভায় ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে নিহিত সাম্য, সহনশীলতা, প্রগতিশীলতা, নাগরিক অধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দেশপ্রেমের তাৎপর্য তুলে ধরে
বক্তারা বলেন, ওলী আউলিয়াগণের মাধ্যমেই এই দেশের মাটিতে ইসলাম এসেছে। ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি। জাকের পার্টি বিশ্বাস করে সেই অন্তর্ভুক্তিমূলক ইসলামে–যেখানে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি রয়েছে সমান সম্মান।

তাঁরা বলেন, প্রতিহিংসার রাজনীতির চির অবসান ঘটাতে হবে। আজ আমাদের প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি। স্বাধীনতার ৫৪ বছরে যে ভ্রাতৃত্ব, নিরাপত্তা ও সুখ হারিয়ে গেছে–তা ফিরিয়ে আনার সময় এসেছে।

জনসভায় দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে একটি র‍্যালি বের হয়ে উপজেলার হলদিয়া ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে তোবারক বিতরণ ও সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট