1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:52 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

রাজনৈতিক অস্থিরতায় নড়াইলের সাবেক এমপি মুক্তি কারাগারে

Reporter Name
  • Update Time : Sunday, October 19, 2025,
  • 179 Time View

 

স্টাফ রিপোর্টার:

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বি.এম. কবিরুল হক (মুক্তি)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতের বিচারক রত্না সাহা। রবিবার (১৯ অক্টোবর) সকালে নিয়মিত হাজিরার জন্য আদালতে উপস্থিত হলে শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার নিয়মিত হাজিরার অংশ হিসেবে মুক্তিকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ১৪ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় নড়াইল জেলা কারাগারে আনা হয় তাকে। পরদিন দুই বিচারক চারটি রাজনৈতিক মামলায় পৃথকভাবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন এলাকা থেকে সাবেক এমপিকে আটক করে গুলশান থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর পর কালিয়া ও নড়াগাতী থানায় দায়ের হওয়া চারটি রাজনৈতিক মামলায়ও তার নাম যুক্ত হয়।

কবিরুল হক মুক্তি ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার দফায় নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর তার সাংসদ পদ বাতিল হয়।

আদালত প্রাঙ্গণে এদিন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট