1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:52 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

দুই মোটরবাইকের সংঘর্ষে প্রাণ গেল স্কুল শিক্ষকের

Reporter Name
  • Update Time : Sunday, October 19, 2025,
  • 351 Time View

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএম ইব্রাহিম হোসেন (৪৭) নামের এক হাই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এঘটনায় দুই স্কুল শিক্ষার্থী সহ আহত হয়েছেন ৪জন। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদি গ্রামের মৃত আঃ রব শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বেলা ১০ টার দিকে শিক্ষক ইব্রাহিম হোসেন স্কুলের দুই শিক্ষার্থীকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে
উপজেলায় একটি স্কাউট প্রোগ্রামে যাচ্ছিলো। ফুকরা গ্রামের মধ্যপাড়া কবির মোল্লার বাড়ির সামনে পৌঁছালে সালথা থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় ইব্রাহিম হোসেন সহ ৫জন আহত হয়। সালথা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষনা করেন৷

অপর মোটরসাইকেলে থাকা দুইজন গুরুত্বর আহত হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইব্রাহিম হোসেন একজন ক্রীড়া শিক্ষক ছিলেন। তিনি ক্রীড়া বিষয়ক বিভিন্ন ম্যাচ পরিচালনা করতেন। এই জন্য তিনি উপজেলা ব্যাপী পরিচিত ছিলেন। তার মৃত্যুতে প্রিয় প্রতিষ্ঠান যোগাড় দিয়া উচ্চ বিদ্যালয় সহ এলাকায় শেকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম হোসেন মারা গেছেন। এঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো চারজন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট