1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

খুলনা ডিসিফুড তানভীর

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে


খুলনা থেকে বিশেষ প্রতিনিধি ‎নঈমুল আলম।। বিশেষ খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেনের বিরুদ্ধে করা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন খুলনা মহানগরীর ওএমএস ডিলার ও ভুক্তভোগীরা।

‎ ২০ অক্টোবর সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন মহানগরীর বিভিন্ন ওএমএস ডিলার। তারা বলেন, “নতুন ডিসি ফুড স্যারের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা নিয়মিতভাবে সঠিক ও স্বচ্ছভাবে চাল ও আটা পাচ্ছি। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত।
‎মানববন্ধনে উপস্থিত ডিলাররা অভিযোগ করেন, সাবেক ওএমএস ডিলারদের একটি অংশ যারা ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সময় অনিয়মে জড়িত ছিল তারা নিজেদের স্বার্থে নবনিযুক্ত ডিসি ফুডের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ করছে।
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—
‎“ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর ডিলার চাই না, সত্যনিষ্ঠ কর্মকর্তা চাই!
‎মানববন্ধনে উপস্থিত ছিলেন,মেসার্স ডাইমন্ড ব্রাদার্সের মোঃ রমজান আলী, মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের মালিক আরমান শিকদার সেন্টু, মেসার্স রওশন এন্টারপ্রাইজের শেখ রওশন মুস্তাফিক (নয়ন), মেসার্স এস এম ট্রেডার্সের গোলাম সামদানী, মেসার্স মনিরা কনস্ট্রাকশনের ও ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন, মেসার্স মনোয়ারা এন্টারপ্রাইজের শেখ আলী আকবর (সাবু), মেসার্স নাজমুল ট্রেডার্সের সেলিম রেজা, শহীদ ট্রেডার্সের শহিদুল ইসলাম, বিএনপি নেতা ও মেসার্স সুলতান এন্ড সায়মইয়ান এন্টারপ্রাইজের সেলিম আহম্মেদসহ আরও অনেকে।
‎মানববন্ধন শেষে ওএমএস ডিলাররা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। একইসঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়ে অনুলিপি জমা দেওয়া হয়।

‎ডিসি ফুড মোহাম্মদ তানভীর হোসেন বলেন,
‎“আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই খুলনা মহানগরীর ওএমএস কার্যক্রম স্বচ্ছ ও সঠিকভাবে পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করতে কাজ করছি। ইতোমধ্যে দুটি ডিলার পয়েন্টে অনিয়মের কারণে জরিমানা ও ১ থেকে ৩ দিনের ডিও স্থগিত করা হয়েছে।
‎তিনি আরও বলেন,ওএমএস ডিলার নিয়োগ বা বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি গ্রহণ করে থাকে। এতে কোনো ব্যক্তিগত প্রভাব নেই।
‎খুলনার ওএমএস ডিলাররা দাবি করেছেন বর্তমান ডিসি ফুডের সময়ে ওএমএস পণ্য বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে এসেছে। তারা মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট