1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:12 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

লৌহজংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও পথসভা

Reporter Name
  • Update Time : Wednesday, October 22, 2025,
  • 162 Time View

 

ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ -এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় লৌহজং উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) লৌহজং উপজেলা শাখার আয়োজনে লৌহজং থানা পুলিশের সহযোগিতায় মালির অংক বাজার সংলগ্ন এলাকায় বর্ণাঢ্য র‌্যালি, লিফলেট বিতরণ ও পথসভা
অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) লৌহজং উপজেলা শাখার সভাপতি মো. কাইয়ুম খানসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ছাত্র-ছাত্রী, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের উপস্থিতিতে সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) লৌহজং উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মো.নিজাম উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল মৃধা মিসর, প্রচার সম্পাদক মো.বেলাল দেওয়ান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ফৌজি হাসান খান রিকুসহ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা জাতীয় নিরাপদ সড়ক বাস্তবায়নে করণীয় হিসেবে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, খানা-খন্দমুক্ত সড়ক রক্ষণাবেক্ষণ, পথচারীদের জন্য ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহার, হেলমেট ও সিটবেল্ট বাধ্যতামূলক করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচি চালুর আহ্বান জানান।

বক্তারা বলেন,দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় ঝরছে বহু প্রাণ। সেই সাথে আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন অনেকে। দুর্ঘটনা রোধে আমরা সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণের কথা শুনেছি। কিন্তু তাতে দুর্ঘটনা কমেনি। বন্ধ হয়নি বেপরোয়া যান চলাচল। এতে বোঝা যায় দুর্ঘটনা রোধে পদক্ষেপগুলো কার্যকর করার ক্ষেত্রে নানা গলদ দূর করা জরুরি। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে।

ট্রাফিক আইন মানা, ফিটনেস সনদ থাকা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা নিয়তি নয়, বরং সচেতনতার অভাব। গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয়ভাবে চালক হেলপার কন্ট্রাকটারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতির মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, চালকদের প্রশিক্ষণ ও পথচারীদের সতর্কতা অত্যন্ত জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই কমবে প্রাণহানি ও সম্পদের ক্ষতি। নিরাপদ সড়ক গড়ে তোলা কেবল সরকারের নয়, নাগরিকদেরও দায়িত্ব। সবাই যদি আইন মেনে চলে এবং সচেতন হয়, তবে দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।

“নিরাপদ সড়ক মানে শুধু দুর্ঘটনামুক্ত পথ নয়, এটি সচেতন নাগরিকত্বের প্রতীক।” সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে উঠবে নিরাপদ সড়ক ও নিরাপদ সমাজ। “সড়ক হবে নিরাপদ, জীবন হবে সুন্দর” এই অঙ্গীকার ব্যক্ত করে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক সুস্থতা ও সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং সবাইকে নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে এ নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন। সেই থেকে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হতে থাকে। নিসচার দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেদিন থেকে দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে, যা ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের দাবির ফলশ্রুতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট