1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:25 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

কামারখন্দে কিশোরী ধর্ষণের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত –

Reporter Name
  • Update Time : Thursday, October 23, 2025,
  • 147 Time View

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ জন আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে উপজেলার এক গ্রামে ওই কিশোরী ধর্ষণের শিকার হন,ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, ইতোমধ্যে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে, তবে বাকি আসামিরা এখনও পলাতক। এ ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা নিংধা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন ,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, তাহারা এ সময় ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

অপরদিকে একই সময় কামারখন্দ সরকারি হাটখোলা আলী কলেজ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাহারা বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

এছাড়াও কামারখন্দ স্থানীয় উলামা ঐক্য পরিষদের উদ্যোগে গোইল এলাকায় আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, সেখানে বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট