1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:26 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

মাটিয়াল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025,
  • 144 Time View

 

সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আল মোজাদ্দেদিয়া দ্বিনী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলীর অনিয়ম-দুর্নীতি, দীর্ঘদিন অনুপস্থিত থাকা এবং গোপনে পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির মাত্রা বেড়ে গেছে। তিনি নিয়মিত অফিসে না এসে মাসের পর মাস অনুপস্থিত থাকেন। এছাড়া গোপনে নিজের অনুসারীদের নিয়ে একটি পকেট কমিটি গঠনের অপচেষ্টা চালাচ্ছেন, যা শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী কোনোভাবেই মেনে নেবেন না।

একজন অভিভাবক অভিযোগ করে বলেন, “আমার সন্তানের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ একাধিকবার অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।”
অভিভাবক দুলাল সরকার বলেন, “আমরা দ্রুত ওই সুপারের অপসারণ চাই। তিনি দীর্ঘদিন মাদ্রাসায় আসেন না, তবুও নিজের স্বার্থে নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন।”

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা মাদ্রাসায় গিয়ে দেখতে পান, ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী সেদিন মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। মাদ্রাসার পিয়ন মাহফুজার রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত মাদ্রাসায় এর আগেও গোপনে কমিটি গঠন, নিয়মিত ক্লাস না হওয়া এবং বিভিন্ন অনিয়ম নিয়ে দফায় দফায় প্রতিবাদ হয়েছে। বিষয়গুলো নিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে বলেও জানা গেছে।

বক্তাদের মধ্যে ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমান, দুলাল সরকার, আ. রাজাক, নাজমুল হুদা সাগর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট