1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:02 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

গুলশানে তারেক রহমানের ডাক পেলেন দেবিদ্বারের পাঁচ বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025,
  • 190 Time View

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতাকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

দলীয় সূত্র জানায়, এই বৈঠকের পরই মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সবুজ সংকেত দিতে পারে দল। চলতি মাসের শেষের দিকেই কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেবিদ্বার থেকে ডাক পাওয়া পাঁচ নেতা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট রেহানা পারভীন।

মনোনয়ন প্রত্যাশী এম আউয়াল খান বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। প্রতিটি আসনেই কয়েকজন যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী। দল যাকেই মনোনয়ন দিক, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব। আজকের বৈঠকে এ বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে।

ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী জানান, ‘আজ সন্ধ্যা ৬টায় গুলশান কার্যালয়ে দেবিদ্বার থেকে পাঁচজন ডাক পেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি আমাদের সঙ্গে কথা বলবেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, ‘দলীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে। তবে সুনির্দিষ্ট বিষয় জানতে বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট