
আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের নির্বাচনী প্রচারণার প্যানা ছিঁড়েছে দুর্বৃত্তরা। রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দেবীপুর সুতালের মোড়ে হযরত আবু বক্কর সিদ্দিক মসজিদের দক্ষিণ পাশে রূপসা-ফকিরহাট প্রধান সড়কের পাশে ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। সংবাদ পেয়ে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছুটে আসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিমউদদীন, টিএসবি ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আসাদুজ্জামান, নৈহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল ইসলাম,৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আসলাম, ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আবু দাউদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক নাজমুল হাসান পিয়াল, সাব্বির শেখ, হাসিবুর রহমান প্রমুখ।
এ ঘটনায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। নেতা-কর্মীগণ প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।