1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:12 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

মুরাদনগরে কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : Monday, October 27, 2025,
  • 153 Time View

 

দুই লাখ টাকার স্বপ্ন এক রাতে শেষ, প্রশাসনের কাছে বিচারের দাবি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা এলাকার এক কৃষকের পরিশ্রমের ফসল এক রাতে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে মুরাদনগর ও হোমনা উপজেলার সীমানাঘেষা তিতাস নদীর পাড়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, পাঁচকিত্তা গ্রামের কৃষক ইব্রাহিম মিয়া নিজের জমি না থাকায় অন্যের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন। এ বছরও তিনি একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে ২০ শতক জমিতে লাউ চাষ করেন। রবিবার সকালে খেতে গিয়ে দেখেন তার জমির শত শত লাউগাছ কেটে ফেলা হয়েছে।

কৃষক ইব্রাহিম মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, কিছুদিনের মধ্যেই লাউ বিক্রি শুরু করতাম। আনুমানিক দুই লাখ টাকার লাউ বিক্রি করা যেত। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন আমি ঋণ শোধ করব কীভাবে? সংসারই বা চলবে কিভাবে? গ্রামবাসীর দাবি, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ফসলের ক্ষতি সাধনের উদ্দেশ্যে করা হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ইব্রাহিম মিয়ার অভিযোগ, আমার জমি ভাড়া নিতে চেয়েছিল এক ব্যক্তি। আমি না দেওয়ায় সে ক্ষোভে এই কাজ করতে পারে। তিনি ইতোমধ্যে হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। সরেজমিন পরিদর্শনের পর ভুক্তভোগীকে সুষ্ঠু বিচার পাইয়ে দিতে ইউএনও মহোদয়ের কাছে রিপোর্ট দেওয়া হবে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষকের পরিশ্রমের ফল ধ্বংস করা মানে তার জীবনকে ধ্বংস করা। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় কৃষকরা বলছেন, এ ঘটনা শুধু একটি ফসলের ক্ষতি নয়, বরং একজন পরিশ্রমী কৃষকের স্বপ্ন ভেঙে দেওয়ার নামই এই ধ্বংসযজ্ঞ।

তারিখঃ ২৭/১০/২০২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট