1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 12:04 pm
Title :
১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

কালিয়ার বড়নালে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে কলাবাড়িয়ার জয়!

Reporter Name
  • Update Time : Wednesday, October 29, 2025,
  • 157 Time View

 

পুলক কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের ১৩ নম্বর ওয়ার্ডে বড়নাল শাপলা সংঘের আয়োজনে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
বড়নালের চন্ডীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই খেলায় মুখোমুখি হয় বড়নাল ফুটবল একাদশ ও কলাবাড়িয়া ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে কলাবাড়িয়া ফুটবল একাদশ ১–০ গোলে বড়নাল ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
খেলা দেখতে আশেপাশের এলাকা থেকে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি মাঠে ছিল চোখে পড়ার মতো।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মল্লিক মানিরুল ইসলাম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান মানিরুল ইসলাম বলেন,
“বর্তমানে তরুণ সমাজ মোবাইল ও অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে, কেউ কেউ আবার মাদকের ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে। আমি চাই আমার এলাকার তরুণরা যেন সেই পথ না বেছে নেয়। তাই খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ ও পরিশ্রমী জাতি হিসেবে গড়ে তুলতে নিয়মিত এমন আয়োজন করে থাকি।”
তিনি আরও জানান, শুধু ফুটবল নয়, তরুণদের উৎসাহিত করতে তিনি নিয়মিতভাবে ক্রিকেট, হাডুডুসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট