1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতীতে শুভ উদ্বোধন,বিনামূল্যে বীজ ও সার বিতরণ:

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

শুভ সাহা:
বিশেষ সংবাদদাতা
টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় কালিহাতী উপজেলায় এই কর্মসূচির আওতায় ৫ হাজার জন কৃষক ১ কেজি করে সরিষা বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০০ জন কৃষক ২০ কেজি করে গম বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০০ জন কৃষক ১০ কেজি করে চিনাবাদাম বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ১০০ জন কৃষক ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে মসুর ডাল বীজ, সাথে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ১০০ জন কৃষক ৮ কেজি করে খেসারি ডাল বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ৬০ জন কৃষক ১ কেজি করে হাইব্রিড সূর্যমুখী বীজ সাথে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাচ্ছেন।

উল্লেখ্য,এসময় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাদৎ হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট