1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 10:54 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025,
  • 228 Time View

মোঃ হাইইউ উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। আটককৃতরা মহানগর বিএনপির বাসন থানা সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত গাজীপুর আর্মি ক্যাম্প (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় মহানগরীর বাসন থানার ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোর এলাকায় বিএনপি নেতা তানভীর সিরাজের ভাই মো. তসলিম সিরাজের বাড়িতে।

অভিযান শেষে বৃহস্পতিবার সকালে গাজীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

সূত্র আরো জানায়, অভিযানে আটক করা হয় মো. তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মো. মুশফিক তসলিম (২৭)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধার করার উপকরণ)। এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা।

আটক মো. তসলিম সিরাজ (৫৪) নাওজোর এলাকার মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে। অপর আটক মো. মুশফিক তসলিম (২৭) তার ছেলে। দুজনই গাজীপুর মহানগর বিএনপির বাসন থানা সভাপতি তানভীর সিরাজের যথাক্রমে ভাই ও ভাতিজা।

অভিযান শেষে যৌথ বাহিনী আটক তসলিম সিরাজ ও তার পুত্র মুশফিক তসলিমকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করে।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান,“যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক পিতা-পুত্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট