1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:48 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

সরকারি বিদ্যালয়ের বারান্দায় এক বছর ধরে ফেলে রাখা সরকারি গাছ

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025,
  • 157 Time View

 

সোহেল রানা, উলিপুর:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায় এক বছর আগে দুইটি গাছ কাটা হলেও এখনো পর্যন্ত তা নিলামে বিক্রি করা হয়নি।

রবিবার (২ নভেম্বর ২০২৫) সরেজমিনে দেখা গেছে, কাটা গাছগুলো বিদ্যালয়ের বারান্দায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কাঠগুলো সংরক্ষণের কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই, ফলে ধীরে ধীরে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, কাটা গাছগুলো বন বিভাগের তত্ত্বাবধানে কাটা হয় ও পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে রাখা হয়েছে। এরপর কাঠ বিক্রির কোনো কার্যক্রম শুরু হয়নি। স্থানীয়রা বলছেন, সরকারি সম্পদ হিসেবে কাটা গাছ নিলামের মাধ্যমে বিক্রি করতে হয়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন বলেন, “গাছগুলো আমরা বিদ্যালয়ের বারান্দায় রেখেছি। বিষয়টি এটিইও জাকির স্যার পরিদর্শন করেছেন। এবং আমরা এটি রেজুলেশন করেছি। এই কাঠ দিয়েই বিদ্যালয়ের একটি ঘর নির্মাণ করা হবে।”

অন্যদিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বলেন, “আমি বিষয়টি জানি না। তাদেরকে আমি বলেছি, এসব কাঠ নিলাম করে সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করতে হবে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার বলেন, বিষয়টি এই মুহূর্তে আমার জানা নেই সংশ্লিষ্ট ক্লাস্টারের সাথে কথা বলে জানাবো।

স্থানীয় সচেতনরা বলছেন, দীর্ঘদিন ধরে কাঠ বিদ্যালয়ের বারান্দায় পড়ে থাকার কারণে এটি সরকারি সম্পদের অবহেলার উদাহরণ। প্রশাসনের নজরে আনতে হবে এবং দ্রুত নিলাম বা যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট