1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

দেবিদ্বারে লড়িচাপায় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. নাজমুল হাসান (২৭) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাজমুল হাসান উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোকামবাড়ি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়েত প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন। মাত্র ১৫ দিন পরই তার আবার প্রবাসে ফেরার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নাজমুল মোটরসাইকেলে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে চট্ট মেট্রো ঢ–৮১–৩০৩৩ নম্বরের একটি লড়ি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মীরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মীরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রবাসী নাজমুল নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত লড়ি ট্রাকটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের ওই এলাকায় প্রায়ই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সেখানে কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রবাসফেরত নাজমুলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট