
শুভ সাহা:
বাংলাদেশ মানবাধিকার কমিশন,
টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের আজীবন সহযোগী সদস্য,নাসরিন জাহান খান বিউটি,আজ রবিবার
(০২.১১.২০২৫)ইং বিকেলে,ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীনরত অবস্থায় মৃত্যু বরন করেছেন।তাঁর শেষকৃত্য অনুষ্ঠান আজ রাত সাড়ে ৯ টায় ঢাকা টাঙ্গাইল রোডের পূর্ব আদালত পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।স্থানীয়সূত্রে জানাগেছে,
শেষকৃত্য অনুষ্ঠানের পরে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য,বিশিষ্ট মানবাধিকার কর্মী নাসরিন জাহান খান বিউটির মৃত্যুতে টাঙ্গাইলের মানবাধিকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,
রাজনৈতিক এবং সাংবাদিক মহলে ব্যাপক শোকের ছায়া বিরাজ করছে বলে জানা গেছে।