1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নারীদেরকে উন্নয়নের মূলস্রোতে না আনতে পারলে দেশ কখনো উন্নতি করতে পারে না। আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান তালুকদার।
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।

নারীদেরকে উন্নয়নের মূলস্রোতে আনতে না পারলে দেশ কখনো উন্নতি করতে পারে না। তাই নারীদের ক্ষমতায়নের জন্য পুরুষের পাশাপাশি মহিলা দেরকে সামাজিক রাজনৈতিক সহ সকল কাজে এগিয়ে আসতে হবে। নারীদের কর্মসংস্থান হলে দেশের অর্থনৈতিক সংকট থাকবেনা।
তিনি সমাবেশে অংশ নেওয়া মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, ‘আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাইলে প্রত্যেক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে।তিনি আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছেন, নারীদেও মূল স্রোতে আনতে না পারলে দেশের মূল উন্নয়ন হবে না। তিনি শতকরা ৩০ জন নারী শিক্ষক পদায়নের ব্যবস্থা করেছেন। আর বেগম খালেদা জিয়া শতকরা ৬০ জনে উন্নীত করেছেন। স্কুলে বাচ্চাদের ফ্রিতে লেখাপড়ার ব্যবস্থা করেছেন। এমনকি যাদের সংগতি নেই তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন।

টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকায় টিয়াখালী ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মলনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আরো একটা বড় দল ছিল, আওয়ামী লীগ। কিন্তু বর্তমানে ওই দলের নেতাকর্মীদের এতিম বানিয়ে তাদের নেত্রী (শেখ হাসিনা) দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা করা হয়েছে। সাজা দেওয়া হয়েছে। সাড়ে ছয় বছর জেল খাটানো হয়েছে, কিন্তু দেশ ছাড়তে রাজি হননি। শেখ হাসিনা ও তার দল যদি ভালো কাজ করত তাইলে পালাইতে হতো না।’

তিনি আরো বলেন, ‘১৫ বছরে আমার বাসায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ১৫ দফা হামলা-ভাংচুর করেছে। গ্রেফতার করে হাজতে রাখা হয়েছে। কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাইনি।
তিনি যুবদল,ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক দের উদ্দেশ্য করে বলেন আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদেরকেও দেশ ছেড়ে কখনো পালাতে না হয়।
আজ ৩ নভেম্বর রোজ সোমবার দুপুরে টিয়াখালী ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন মহিলা দলনেত্রী মাকসুদা বেগম লিলি। উদ্বোধক ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার লিলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন,কলাপাড়া পৌর যুবদলের আহবায়ক কামরুজ্জামান কাজল তালুকদার,টিয়াখালি ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্যাদা প্রমুখ। সভা সঞ্চলনা করেন মহিলা দলনেত্রী ফাতেমা নাসরিন সীমা। হাজারো নেতাকর্মীদের আগমনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে সম্মেলন স্থান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট