1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

যমুনাসেতু-ঢাকা মহাসড়কে বাসের চাপায় দুইজন নিহত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী:
যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে মঙ্গলবার(৪ নভেম্বর) দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালক ও যাত্রীসহ দুই জন নিহত হয়েছেন।
নিহরা হচ্ছেন, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে ব্যাটারি চালিত অটোরিকশা চালক রহিজ সিকদার(৪৪) এবং যাত্রী রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুর রশিদ (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস মহসড়কের দেওহাটা ওভারব্রিজ উপর দিয়ে অতিক্রম করার সময় ব্যাটারি চালিত অটোরিকশা চালক যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি মহাসড়কের উপর তুলে দেয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে চালক ও যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সোহেল সারোয়ার জানান, ব্যাটারি চালিত অটোরিকেশা চালক মহাসড়কের উল্টোপথে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। বাসটি আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট