1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 9:18 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

লৌহজংয়ে ‘ভূমিকথা’ নামক পুস্তিকার উপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025,
  • 282 Time View

 

ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভূমি সংক্রান্ত প্রকাশনা ‘ভূমিকথা’ পুস্তিকাকে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং ‘মেয়েদের ক্যারিয়ার গঠন’ বিষয়ক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।

উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল এবং লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাধন সরকার ও মুক্তা আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব রাবেয়া পারভেজ ও ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. ফাতেমা তুজ জহুরা প্রীতি।

ভূমিকথা’ পুস্তিকার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় উপজেলার মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহণ করেন৷ দলীয় কুইজ প্রতিযোগিতায় হলদিয়া সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয় প্রথম, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও প্রাইজবন্ড উপহার তুলে দেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট