1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:01 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ উদ্বোধন।

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025,
  • 145 Time View

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- ” ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয” এ শ্লোগান নিয়ে  পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা- ২০২৫ উদ্বোধন হয়েছে।

বৃহষ্পতিবার(৬ নভেম্বর) বিকাল ৪ টায় ডিসি স্কয়ার মাঠে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়েয়ে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক ( উপ-সচিব) জুয়েল রানা।
এ মেলা উদ্বোধন উপলক্ষে ডিসি মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও কেজি স্কুলের শিক্ষিকা সোনা মনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক ( উপ-সচিব) জুয়েল রানা।
স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালীর সহকারি  মহাব্যবস্থাপক  মোঃ আলমগীর শিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) অপু সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) তারেক হাওলাদার। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার নুসরাত জাহান এথিনা। মেলায় স্থানীয় অর্ধশতাধিক উদ্যোক্তা স্টল স্থাপন করে স্থানীয় পর্যায় তৈরী হরেক রকমের পণ্যের পশরা সাজিয়েছে। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে উৎসাহিত করেন।
জেলা প্রশাসন ও বিসিক এর আয়োজিত  এ মেলায় আয়োজন করা হয়েছে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট