1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

অপরাধীরা পূবাইল এড়িয়ে চলুক — কঠোর বার্তা নতুন ওসি খালিদ হোসেনের

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোল্লা মো. খালিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই নতুন ওসি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন—মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে। অপরাধীরা এখনই পূবাইল এলাকা ছেড়ে চলে যাক।

যোগদানের সময় পূবাইল থানার সেকেন্ড অফিসার নাজমুলের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় নতুন ওসিকে বরণ করে নেন থানার সদস্যরা।
এর আগে তিনি রাজধানীর মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে দায়িত্ব পালন করেন। সেখানকার দায়িত্বকালীন সময়েই কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের কারণে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করেন।

ওসি খালিদ হোসেন দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বলেন—আইনের প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না। থানার বাইরে অভিযোগ বক্স স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ ভয় ছাড়াই অভিযোগ বা তথ্য দিতে পারেন। তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পূবাইলের জনগণ আইন-শৃঙ্খলার সুফল ঘরে ঘরে পাবে,এটাই আমার অঙ্গীকার।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর পূবাইল থানার পূর্বতন ওসি শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি মন্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগে। তার অব্যাহতির ১০ দিনের মাথায় নতুন দায়িত্বে যোগ দিলেন মোল্লা মো. খালিদ হোসেন।

স্থানীয় সচেতন মহল নতুন ওসির এ দৃঢ় ও স্পষ্ট বার্তাকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে, নতুন নেতৃত্বে পূবাইল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আসবে দৃশ্যমান পরিবর্তন, ফিরবে জনগণের আস্থা ও স্বস্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট