1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:54 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

শাহজালাল বিমানবন্দরে মোবাইল ফোন সহ আনসার সদস্য আটক

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025,
  • 449 Time View

 

স্টাফ রিপোর্টার : সোহেল রানা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। আটক ওই আনসার সদস্য হলেন জেনারুল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে বের হবার সময় তাকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা।

এ সময় ওই আনসার সদস্যকে তল্লাশি করে তার বুট জুতা, প্যান্ট, শার্টে গুঁজে রাখা অবস্থায় অন্তত ১৫টি মোবাইল ফোন পাওয়া যায়।

কার্গোর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র দেশের গণমাধ্যম নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন নিরাপত্তাকর্মী জানান, একজন আনসার সদস্য বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিকেলে যখন তিনি হ্যাঙ্গার গেট দিয়ে বের হচ্ছিলেন, তখন তার হাঁটাচলায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।

পরে তাকে তল্লাশি করে বুট জুতার ভেতরে এবং প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাইরে তার অন্য সঙ্গীরা অপেক্ষা করছিলেন।

তিনি মোবাইল ফোনগুলো বের করে দিতে পারলে আবার তার নিরাপত্তার দায়িত্বে ফিরে যেতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট