1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:54 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

কালিহাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025,
  • 255 Time View

 

 

মোঃ আনিসুর রহমান শেলী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে আলোচনা সভা ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ৩টায় কালিহাতী পৌরসভা অডিটোরিয়াম হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোহর আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, মালয়েশিয়া শাখা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, সাবেক ড্যাব নেতা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার, এবং জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল।

 

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা আক্তার, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম, এপিপি এডভোকেট মোবারক হোসেন, যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম ও ফিরোজ, পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী ও এনামুল হক, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, সাবেক ছাত্রদলের যুগ্ন আহবায়ক শরিফ মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, সাবেক ছাত্রদল নেতা রাকিব মোল্লা প্রমুখ।

 

বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা রেখেছিলেন, সেই আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

এর আগে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট